২৭ ফেব্রুয়ারি, ২০২৬

নাটোরে আগুনে গবাদিপশুসহ কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই

নাটোরে আগুনে গবাদিপশুসহ কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই

নাটোরে আগুনে গবাদিপশুসহ কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই

নাটোরে অগ্নিকাণ্ডে এক কৃষকের গবাদিপশুসহ বসতবাড়ি পুড়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, গবাদিপশুসহ বাড়ির সাতটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ডালসড়ক-সংলগ্ন পূর্ব ঢাকোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক জাকির হোসেন জানান, গভীর রাতে গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে খবর দেন এবং সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে তার আগেই তিনটি গরু, সাতটি ছাগল, নগদ প্রায় আড়াই লাখ টাকা, স্বর্ণালংকার, টেলিভিশন, ফ্রিজ, খাটসহ সাতটি টিনশেড ঘরের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোয়ালঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।