সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, কুষ্টিয়া কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তরসাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, কুষ্টিয়া কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর
কুষ্টিয়া, ২৫ ফেব্রুয়ারি ২০২৬: Police Media Cell, Kushtia এর সূত্রে জানা যায়, অদ্য ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে Cyber Crime Investigation Cell, Kushtia কর্তৃক উদ্ধারকৃত হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), কুষ্টিয়া।
তিনি উদ্ধারকৃত ২৫টি মোবাইল ফোন সংশ্লিষ্ট প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত সবার উদ্দেশ্যে মোবাইল ফোন হারিয়ে বা চুরি হয়ে গেলে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা করার পরামর্শ প্রদান করেন।
পাশাপাশি তিনি মোবাইল চোরচক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, কুষ্টিয়ার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।