২৪ ফেব্রুয়ারি, ২০২৬

কুষ্টিয়া পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া, ২৪ ফেব্রুয়ারি ২০২৬:

কুষ্টিয়া জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ সভা আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও জনসেবামূলক কর্মকাণ্ড আরও জোরদার করার আহ্বান জানান।

সভায় বিগত মাসের কল্যাণ সভায় উত্থাপিত বিভিন্ন প্রস্তাব অনুমোদনক্রমে বাস্তবায়ন করা হয়। পাশাপাশি জেলা পুলিশের সকল থানা, ফাঁড়ি ও ইউনিটে কর্মরত সদস্যদের বিভিন্ন সমস্যা, তার সমাধান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এসময় পুলিশ সুপার জানুয়ারি ২০২৬ মাসে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ তিনটি ক্যাটাগরিতে—

১) শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ সার্জেন্ট/টিএসআই ও শ্রেষ্ঠ এএসআই,

২) সেরা ওয়ারেন্ট তামিলকারী অফিসার,

৩) চৌকস কনস্টেবল—

মোট ১৬ জন পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান করেন।

কল্যাণ সভার শেষাংশে কুষ্টিয়া জেলা থেকে সদ্য অবসরে যাওয়া চারজন পুলিশ সদস্যকে সম্মাননা ও শুভেচ্ছা জানানো হয়।

কল্যাণ সভা শেষে দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফয়সাল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদ্বয়, সকল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, ডিআইও-১ (ডিএসবি), ওসি-এমটি, পুলিশ পরিদর্শক (শহর ও যান), আরআই কুষ্টিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় চলমান অপরাধ পরিস্থিতি পর্যালোচনা, মামলা নিষ্পত্তির অগ্রগতি, ওয়ারেন্ট তামিল কার্যক্রম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা