যমুনা সেতু পশ্চিমে র্যাব-১২’র অভিযান: ৩ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ১, ট্রাক ও মোবাইল জব্দ
সিরাজগঞ্জ প্রতিনিধি:
গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে র্যাব-১২, সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিম থানা এলাকা থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এ ঘটনায় ০১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ ইসমাইল হোসেন (৩১)। তার পিতার নাম মোহাম্মদ ইব্রাহিম হোসেন। তিনি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মাটিগুড়া থানার বাসিন্দা।
র্যাব জানায়, বিশেষ অভিযানে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালালে ট্রাকের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১২ জানায়, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক পাচার ও সরবরাহ চক্রের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলেও জানানো হয়।