আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১
আলমডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত অভিযানের অংশ হিসেবে ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে আলমডাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের গোবিন্দপুর মাঠপাড়া (সর্দারপাড়া) এলাকায় অভিযান চালানো হয়।
এসময় এসআই (নিঃ) মোঃ বাবলু খাঁন সঙ্গীয় ফোর্সসহ জনৈক আসাদুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর সন্দেহভাজন মোঃ আনারুল ইসলাম (২২)-কে আটক করেন। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪৫ (পঁয়তাল্লিশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আনারুল ইসলাম কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন চকহারদী (ব্রীজপাড়া) গ্রামের বাসিন্দা এবং মোঃ মিজার আলীর ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।