সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে খুলনা বিভাগের বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলে এগিয়ে ফরিদা ইয়াসমিন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে সংরক্ষিত নারী আসনে কে বা কারা সংসদ সদস্য হচ্ছেন। এ দৌড়ে অনেক টা এগিয়ে রয়েছেন বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অবিভক্ত ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সেক্রেটারি জনাবা ফরিদা ইয়াসমিন।স্থানীয় সূত্রে জানা গেছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর একটি আসন ব্যতীত সবগুলো আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা পরাজিত হয়েছেন ফলে এই অঞ্চলে দলের অবস্থান আরও সুদৃঢ় ও এলাকার উন্নয়ন করতে সংরক্ষিত নারী আসনে যোগ্য দীর্ঘ ১৮ বছরের ত্যাগী নেত্রী কে মনোনয়ন দেওয়ার জোর দাবী উঠেছে। এলাকাবাসীর প্রত্যাশা সেই মনোনয়ন পাক ফরিদা ইয়াসমিন।নির্বাচনের আগ মুহূর্তে পর্যন্ত কেন্দ্রীয় থেকে মিরপুর ভেড়ামারা উপজেলার সাংগঠনিক দায়িত্বে ছিলেন ফরিদা ইয়াসমিন বর্তমানে বিএনপি'র কেন্দ্রীয় নেত্রী, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য,অবিভক্ত ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সেক্রেটারি। ১৯৯২ সাল থেকে আত্মনিয়োগ করেন বিএনপি রাজনীতিতে দুঃসময় দলের সক্রিয় ভূমিকা রয়েছে অনেক তার এই অবদান দলের প্রতি বলে শেষ করার নয়। দলের বিভিন্ন সংকটময় সময়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। হামলা মামলা ও নানা প্রতিকুলতা উপেক্ষা করে দলকে সংগঠিত রাখতে কাজ করেছেন বলে নেতাকর্মীরা দাবি করেন। তার সাংগঠনিক দক্ষতা ও আন্দোলন সংগ্রামে সাহসী ভূমিকায় স্বীকৃতি স্বরুপ হিসেবে বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০১৬ সালে দলীয় কাউন্সিলে তাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করেন তার আগে দলের কঠিন মুহুতে ২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক পদে নিষ্টার সাথে দায়িত্ব পালন করেন। শিক্ষা জীবনে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকত্তর পেশায় শিক্ষিকা উচ্চ শিক্ষায় শিক্ষিত দলের ত্যাগী ও পরিক্ষিত নেত্রী হিসেবে ফরিদা ইয়াসমিনের নাম এখন সংরক্ষিত নারী আসনের আলোচনায় শীর্ষে।স্হানীয় নেতাকর্মীদের বিশ্বাস তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হলে কুষ্টিয়া অঞ্চলের ব্যাপক উন্নয়ন ও বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে।