পাটিকাবাড়ীর কৃতি সন্তান আব্দুল আলীমের উদ্যোগেদু ই হাজার মানুষের মাঝে যাকাতের অর্থ বিতরণ
আজাদ সানিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের কৃতি সন্তান ও পর্তুগাল প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল আলীম সাহেবের উদ্যোগে দুই হাজারেরও অধিক গরীব ও অসহায় মানুষের মাঝে যাকাতের অর্থ বিতরণ করা হয়েছে।গতকাল সকাল থেকে দিনব্যাপী পাটিকাবাড়ী ইউনিয়নের 'আব্দুল আলীম প্লাজা' প্রাঙ্গণে আয়োজিত এই অর্থ বিতরণ কর্মসূচিতে স্থানীয় ইউনিয়নসহ আশেপাশের অঞ্চলের এক হাজার পাঁচশত সুবিধাভোগীর মাঝে কার্ড সিস্টেমের মাধ্যমে জনপ্রতি দুই হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। অতিরিক্ত প্রায় পাঁচশত মানুষ উপস্থিত হলে তাদের মাঝেও এক হাজার টাকা করে অর্থ গ্রহণ করেন। এ সময় আলহাজ্ব আব্দুল আলীমের ছোট ভাই শাখাওয়াত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে তার বড় ভাই ও সমাজ সেবক ওমর আলী মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী আরমান আলীসহ অন্যান্য সমাজসচেতন ব্যক্তির উপস্থিতিতে সুবিধাভোগীদের হাতে অর্থ তুলে দেওয়া হয়। পবিত্র রমজান মাসে গরীব, দুস্থ ও অসহায়রা যাকাতের অর্থ পেয়ে সন্তুষ্টি ও আনন্দ প্রকাশ করেন এবং আলহাজ্ব আব্দুল আলীম ও তার পরিবারের জন্য মহান আল্লাহর কাছে দোয়া ও কৃতজ্ঞতা জানিয়ে শুভকামনা ব্যক্ত করেন। অর্থ বিতরণকালে শাখাওয়াত হোসেন জানান, “প্রতি বছরই আমার ভাই আলহাজ্ব আব্দুল আলীম অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে মাসিক ইফতার সামগ্রী, ঈদ উপহার ও যাকাতের অর্থ প্রদান করেন। এরই ধারাবাহিকতায় এ বছর পাটিকাবাড়ী ইউনিয়নের ৯টি ওয়ার্ডসহ পার্শ্ববর্তী গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের গরীব, দুস্থদের মাঝে এই অর্থ বিতরণ করা হয়। তিনি আরও জানান, সামাজিক কর্মসূচির অংশ হিসেবে আলহাজ্ব আব্দুল আলীম শুধু স্থানীয় ইউনিয়নে নয়, বরং বিভিন্ন এলাকার মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান এবং অসুস্থ রোগীদেরও নিয়মিত সহায়তা করে আসছেন।উল্লেখ্য, আলহাজ্ব মোঃ আব্দুল আলীম কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের কৃতি সন্তান। দীর্ঘদিন পর্তুগালে সুনামের সাথে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করলেও, তিনি তার জন্মভূমির মানুষের জন্য নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি পর্তুগাল শহরে সরকার অনুমোদিত “বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো”-এর ৪ বারের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার ধারাবাহিক দানশীলতা ও সমাজসেবায় ভূমিকা তাকে একাধারে একজন বিশিষ্ট দানবীর, সমাজসেবক এবং গরীবের বন্ধু হিসেবে পরিচিত করেছে।সামাজিক দায়িত্ব ও মানবিক সহায়তায় একজন উজ্জ্বল নক্ষত্রের নাম আলহাজ্ব আব্দুল আলীম সাহেব।