প্রতিক্ষার প্রয়োজন
আবুল কালাম আজাদ সানি
ভালবাসার অভিশাপ নিয়ে বেঁচে আছি !
হয়তো অনেক কিছুর মধ্যে
তোমার জীবন
সুখ স্বাচ্ছন্দ্যেতেই কাটে !
আর আমি ?
বহু পাওয়া না পাওয়ার
কষ্টের মাঝে
বেঁচে আছি ৷
তুমি বড্ড অহংকারী
আর ছলনাময়ী !
ভেবোনা-
আমারও দিন বদলাবে,
সেদিন তুমি আবার
আমায় কাছে ডাকবে
বড় আদর করে ৷
এখন শুধু
প্রতিক্ষার প্রয়োজন ৷