১৫ ফেব্রুয়ারি, ২০২৬

খুলনায় নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, ‘জয় বাংলা’ স্লোগান

খুলনায় নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, ‘জয় বাংলা’ স্লোগান

খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, ‘জয় বাংলা’ স্লোগান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খুলনা মহানগর ও জেলা কার্যালয় খুলে জাতীয় পতাকা উত্তোলন ও দলের শীর্ষ নেতাদের ছবি টাঙানোর ঘটনা ঘটেছে। এসময় ‌‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা সদর থানার শঙ্খ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খুলনা মহানগর ও জেলা কার্যালয়। দুপুরে একদল লোক এসে তালা খুলে অফিসের দোতলায় ওঠে। তারা দলীয় শীর্ষ নেতাদের ছবি টাঙিয়ে দেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় ‘জয় বাংলা’ স্লোগানও দেন তারা। তারা শঙ্খ মার্কেট ত্যাগ করার সময় স্থানীয় দোকানদের বলেন, ‘খুব শিগগির অফিসের উন্নয়ন কাজ সম্পন্ন করে দলীয় কার্যক্রম চালু করা হবে’। এদিকে, ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খুলনায় আওয়ামী লীগের কার্যালয়ে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।