১৫ ফেব্রুয়ারি, ২০২৬

বসুন্ধরায় জামায়াত আমিরের বাসায় তারেক রহমানের সাক্ষাৎ

বসুন্ধরায় জামায়াত আমিরের বাসায় তারেক রহমানের সাক্ষাৎ

বসুন্ধরায় জামায়াত আমিরের বাসায় তারেক রহমানের সাক্ষাৎ

রাজধানীর বসুন্ধরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান-এর বাসায় সাক্ষাৎ করেছেন তারেক রহমান। রোববার সন্ধ্যা সাতটার দিকে কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে তিনি সেখানে পৌঁছান।

সাক্ষাৎকালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ফুল দিয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানান। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।

এদিকে, এর আগে শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারেক রহমান দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি আগামী দিনে দেশ পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন তিনি।