মেহেরপুর জেলায় ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডারের আগমন উপলক্ষে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা
মেহেরপুর প্রতিনিধি: প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল মহোদয়ের মেহেরপুর জেলায় আগমন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) মেহেরপুর জেলায় আগমনকালে জেলা পুলিশের পক্ষ থেকে মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান মেহেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানা গেছে