অর্থাভাবে থমকে যেতে বসেছে চিকিৎসাএ নসেফালাইটিসে আক্রান্ত ১১ বছরের জামেলার জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ । খ্রিস্টাব্দ ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মিরপুর প্রতিনিধি : চিকিৎসা ব্যয়ের ভার বহন করতে না পেরে চরম অসহায় অবস্থায় পড়েছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের বামনগাড়ি গ্রামের একটি হতদরিদ্র পরিবার। ওই গ্রামের দিনমজুর মোঃ ফরিদুল ইসলামের ১১ বছর বয়সী কন্যা মোছাঃ জামেলা খাতুন বর্তমানে মরণাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, চিকিৎসকদের ভাষ্যমতে শিশুটি মস্তিষ্কের সংক্রমণ (এনসেফালাইটিস) ও রক্তে সংক্রমণ (সেপ্টিসেমিয়া)-এ আক্রান্ত। তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় নিয়মিত হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করাতে হচ্ছে। প্রতিদিনই বাড়ছে চিকিৎসা খরচ, যা এই দরিদ্র পরিবারের পক্ষে বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
জামেলার বাবা মোঃ ফরিদুল ইসলাম জানান,
আমি দিনমজুরি করে সংসার চালাই। মেয়ের চিকিৎসার জন্য যা খরচ হচ্ছে, তা জোগাড় করার মতো সামর্থ্য আমার নেই। প্রতিদিন মনে হয়—অর্থের অভাবে যেন আমার সন্তানের চিকিৎসা বন্ধ হয়ে না যায়। এমতাবস্থায় তিনি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন।আপনাদের সামান্য সহযোগিতাই আমার মেয়ের জীবন বাঁচাতে পারে। শিশুটির পরিবার আশাবাদী, সমাজের সহৃদয় মানুষের সহযোগিতা পেলে চিকিৎসা অব্যাহত রাখা সম্ভব হবে এবং জামেলা আবার সুস্থ জীবনে ফিরতে পারবে। সহযোগিতা পাঠানোর ঠিকানা: মোঃ ফরিদুল ইসলাম গ্রাম: বামনগাড়ি, হালসা, মিরপুর, কুষ্টিয়া মোবাইল/বিকাশ: ০১৭৯৬-৩৯৪৭০২ নগদ: ০১৬১৭-৩৬৬৩৮২