২ ফেব্রুয়ারি, ২০২৬

পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কুষ্টিয়ার শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কুষ্টিয়ার শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কুষ্টিয়ার শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ । খ্রিস্টাব্দ

১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়া প্রতিনিধি: পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়ার শিক্ষক ও শিক্ষিকাবৃন্দের সঙ্গে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ মিডিয়া সেল, কুষ্টিয়া সূত্রে জানা যায়, সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়ার অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার এবং পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়ার সভাপতি জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মান আরও উন্নয়নে শিক্ষক-শিক্ষিকাদের সক্রিয় সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মূল্যবোধ গঠনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাঠদানের ওপর জোর দেন।

এ সময় উপস্থিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নিকট উপস্থাপন করেন। পুলিশ সুপার মনোযোগসহকারে বিষয়গুলো শ্রবণ করেন এবং সংশ্লিষ্ট সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কুষ্টিয়া জনাব শিকদার মো. হাসান ইমাম, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়ার প্রধান শিক্ষক জনাব মো. নাজমুল আরেফিনসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।