২৭ জানুয়ারি, ২০২৬

ভেড়ামারা রেলওয়ে প্ল্যাটফর্মে মোবাইল কোর্ট, প্রকাশ্যে ধূমপানে দুইজন দণ্ডিত

ভেড়ামারা রেলওয়ে প্ল্যাটফর্মে মোবাইল কোর্ট, প্রকাশ্যে ধূমপানে দুইজন দণ্ডিত

ভেড়ামারা রেলওয়ে প্ল্যাটফর্মে মোবাইল কোর্ট অভিযান প্রকাশ্যে ধূমপানের দায়ে দুই ব্যক্তি দণ্ডিত

ভেড়ামারা প্রতিনিধি: জন্য ক্ষতিকর ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় ভেড়ামারা রেলওয়ে প্ল্যাটফর্মে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে রেলওয়ে প্ল্যাটফর্মে প্রকাশ্যে ধূমপান করার অপরাধে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিতরা হলেন মোঃ দেলোয়ার হোসেন (৬০), পিতা: খাব মণ্ডল, সাং: বেগুনবাড়ী, জেলা: কুষ্টিয়া এবং মোঃ নিমাই বিশ্বাস (৫৪), সাং: মঠপাড়া, থানা: ভেড়ামারা, জেলা: কুষ্টিয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রেলওয়ে প্ল্যাটফর্ম একটি জনসমাগমপূর্ণ স্থান হওয়ায় সেখানে প্রকাশ্যে ধূমপান আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযুক্তদের বিরুদ্ধে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব ডাঃ গাজী আশিক বাহার, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ভেড়ামারা, কুষ্টিয়া। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনস্বার্থে ধূমপানের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, ধূমপান শুধু ব্যক্তিগত স্বাস্থ্য নয়, আশপাশের মানুষের স্বাস্থ্যের জন্যও মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে জনবহুল এলাকায় ধূমপান আইনত নিষিদ্ধ এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হলে জনসমাগমস্থলে ধূমপানের প্রবণতা কমবে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত হবে।